আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা-আইএমওর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। স্থানীয় সময় সোমবার (২৭ নভেম্বর) লন্ডনে আইএমওর ৩৩তম অধিবেশনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।